ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৯. ShareLens ব্যবহার

৯.২ দামের বোর্ড ব্যবহার

একদম শুরু ২ মিনিট ছাঁকনি, সাজানো, পুরো পর্দা, CSV
এক কথায়: দামের বোর্ডে DSE-র সব শেয়ারের দাম এক টেবিলে, বাজার চলার সময় ৩০ সেকেন্ড পরপর নিজে হালনাগাদ হয়। ছাঁকনি দিয়ে যা দরকার শুধু সেটুকু দেখুন।

ছাঁকনি, সাজানো, পুরো পর্দা

  • ▲ ▼ ■: আজ বেড়েছে, কমেছে, অপরিবর্তিত (পাঠ ৬.১)। খাতের টালি চাপলে শুধু সেই খাত (পাঠ ৬.৩)।
  • ★ Favorites · 💼 Portfolio: শুধু নিজের শেয়ার; ▲ ▼-এর সাথে মিলিয়ে যেমন "আজ আমার যেসব শেয়ার কমেছে" (পাঠ ৯.১)।
  • চিহ্নের ছাঁকনি: বড় ওঠানামা (±৫%, ⚡ সার্কিটে), অস্বাভাবিক লেনদেন, ৫২ সপ্তাহের সর্বোচ্চ/সর্বনিম্নের কাছে, নতুন PSI, সামনে রেকর্ড ডেট, লেনদেন হয়নি, Z লুকানো।
  • ◇ OTC · বন্ড · স্থগিত: মূল বাজারের বাইরের সব কোড, শেষ জানা দাম আর তারিখসহ (পাঠ ২.৮)।
  • সাজানো: যেকোনো কলামের শিরোনামে চাপুন; আবার চাপলে উল্টো, তৃতীয়বার আগের ক্রম।
  • পুরো পর্দা: বড় পর্দায় শুধু বোর্ড; দোকানে বা অফিসে টিভিতে রাখার মতো।
  • কলাম ও লেখা: 💻 PC আর 📱 মোবাইলের জন্য আলাদা বাছাই (পাঠ ৯.১)।
  • বাজারের ম্যাপ ট্যাব: একই তথ্য রঙিন বাক্সে (পাঠ ৬.৩)।

দিনশেষের দাম (EOD CSV)

বাছা দিনের সব শেয়ারের খোলা, সর্বোচ্চ, সর্বনিম্ন, সমাপনী দাম আর শেয়ার লেনদেন একটা CSV ফাইলে। AmiBroker বা MetaStock-এর format-এ নামিয়ে নিজের চার্টিং সফটওয়্যারে Import করা যায়। দাম DSE-র আসল দাম (বোনাস বা লভ্যাংশে সমন্বিত নয়, পাঠ ৫.১)। প্রতিদিন একটা করে ফাইল জমালে পুরো ইতিহাস তৈরি হয়।

CSE-র দাম পাশাপাশি

CSE কলামে একই শেয়ারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সর্বশেষ দাম, নিচে DSE-র চেয়ে কত বেশি বা কম। দুই বাজারে দাম সাধারণত কাছাকাছি; CSE-তে লেনদেন কম হওয়ায় মাঝে মাঝে পার্থক্য হয়। ব্রোকার যে বাজারে অর্ডার দেন, দাম সেখানকারই (পাঠ ২.৩)।

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. EOD CSV-র দাম কি বোনাসে সমন্বিত?
২. কলামের শিরোনামে তিনবার চাপলে?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.