শিখুন ৪. কোম্পানি বোঝা
৪.৪ P/E অনুপাত
এক কথায়: P/E বলে কোম্পানির প্রতি ১ টাকা বার্ষিক আয়ের জন্য বাজার এখন কত টাকা দিচ্ছে।
P/E কীভাবে পড়বেন
P/E = দাম ÷ শেয়ারপ্রতি বার্ষিক আয় (EPS)
উদাহরণ
দাম ৬০ টাকা, EPS ৫ টাকা: P/E = ১২। আয় একই থাকলে দামের সমান টাকা আয় হতে ১২ বছর লাগবে, এভাবেও ভাবা যায়।
আরেকটা কোম্পানির দাম ৩০ টাকা, EPS ১ টাকা: P/E = ৩০। দাম কম হলেও এটা আয়ের তুলনায় "দামি"।
- শুধু দাম দেখে সস্তা-দামি বলা যায় না। ১০ টাকার শেয়ারও আয়ের তুলনায় দামি হতে পারে, ৫০০ টাকার শেয়ারও সস্তা।
- বাজার বেশি P/E দেয় যেখানে আয় দ্রুত বাড়বে বলে আশা করে; কম P/E অনেক সময় ঝুঁকি বা আয় কমার আশঙ্কা বোঝায়।
- লোকসানি কোম্পানির P/E হয় না ("–")।
- ShareLens Screener-এ "P/E (শেষ ১২ মাস)" TTM EPS দিয়ে হিসাব করা; কোম্পানির পাতায় EPS চার্টের পাশে প্রতিটি সময়ের P/E-ও দেখা যায়।
- একই খাতের কোম্পানিগুলোর মধ্যে তুলনা করুন। শেয়ারের তালিকায় খাত বেছে P/E কলামে চাপলে কম থেকে বেশি সাজানো যায়।
পুরো বাজার বা খাতের P/E
পুরো বাজার বা একটা খাতের P/E দুইভাবে হিসাব হয়, আর ShareLens দুটোই দেখায়: ভারযুক্ত (মোট বাজারমূল্য ÷ মোট আয়, বড় কোম্পানির প্রভাব বেশি) আর মধ্যমা (সব কোম্পানির P/E সাজালে মাঝেরটি)। বিস্তারিত পাঠ ৬.৬-এ।
সাবধান
- এককালীন আয়ে EPS ফুলে গেলে P/E কৃত্রিমভাবে কম দেখায়।
ShareLens-এ: Screener → মূল্যায়ন বাজারের মূল্যায়ন
নিজেকে যাচাই করুন
উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।
১. দাম ১০০ টাকা, EPS ৮ টাকা। P/E কত?
১০০ ÷ ৮ = ১২.৫।
২. শেয়ার A ১০ টাকা (P/E ৪০), শেয়ার B ২০০ টাকা (P/E ৯)। আয়ের তুলনায় কোনটা দামি?
আয়ের তুলনায় দাম বোঝায় P/E, দামের অঙ্ক নয়।
এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।