ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৯. ShareLens ব্যবহার

৯.১ আমার গড়, আমার শেয়ার, আমার টিকার ও Notes বোতাম

একদম শুরু ১৭ মিনিট প্রতিটি পাতায় নিজের অবস্থা এক নজরে
এক কথায়: Portfolio-তে আপনার শেয়ারের হিসাব লিখে রাখলে ShareLens-এর প্রায় সব পাতায় সেই শেয়ারের পাশে আপনার গড় ক্রয়মূল্য আর এখন কত লাভ-ক্ষতিতে আছেন, তা দেখায়। এক চাপে শুধু নিজের শেয়ারগুলো আলাদা করেও দেখা যায়।

"আমার গড়" কী

একই শেয়ার আপনি কয়েকবার, কয়েক দামে কিনতে পারেন। সব কেনার মোট খরচকে (কমিশনসহ) মোট শেয়ার দিয়ে ভাগ করলে পাওয়া যায় গড় ক্রয়মূল্য। এটাকেই ShareLens বলে "আমার গড়"।

উদাহরণ

আপনি একটা শেয়ার কিনলেন দুইবার: প্রথমবার ১০০টা, মোট খরচ ৫,০২০ টাকা; পরে আরও ১০০টা, মোট খরচ ৪,০১৬ টাকা।

আমার গড় = (৫,০২০ + ৪,০১৬) ÷ ২০০ = ৪৫.১৮ টাকা।

আজ দাম ৫০ টাকা হলে নিচে লেখা থাকবে +১০.৬৭% (৫০ ÷ ৪৫.১৮ − ১), সবুজ রঙে। দাম ৪০ টাকা হলে −১১.৪৭%, লাল রঙে।

  • কোথায় দেখায়: দামের বোর্ডে দামের বাঁয়ে আলাদা কলাম; Screener, পছন্দের তালিকা, High/Low Target আর তুলনার পাতায় কলাম বা সারি; কোম্পানির পাতায় দামের নিচে; হোমের Movers তালিকায় কোডের নিচে ছোট ব্যাজ।
  • মাউস রাখলে: কয়টা শেয়ার, মোট খরচ, এখনকার মূল্য আর টাকায় লাভ-ক্ষতি।
  • কয়েকটা Account-এ একই শেয়ার থাকলে সব মিলিয়ে একটাই গড়, Portfolio পাতার "সব হাউজ"-এর হিসাবের সাথে হুবহু (যদি গড় হিসাবের মাপকাঠিতে সব Account ধরা থাকে)।
  • বোনাস শেয়ার পেলে খরচ একই থাকে কিন্তু শেয়ার বাড়ে, তাই গড় কমে যায় (অংশ ৩.৩ দেখুন)।
  • টিকারে আপনার শেয়ারের কোডের পাশে 💼 চিহ্ন বসে।
  • এই তথ্য শুধু আপনি দেখেন; অন্য কোনো User দেখতে পান না।

Target দেওয়ার সময় গড়ের সাথে তুলনা

High/Low Target টেবিলে Portfolio-তে থাকা শেয়ারের প্রতিটি Target ঘরের নিচে লেখা থাকে "গড় থেকে ±%": দাম ওই Target-এ পৌঁছালে আপনার গড়ের তুলনায় কত লাভ বা ক্ষতি।

উদাহরণ

আমার গড় ৬৯.৬০ টাকা। High Target দিলেন ৮৫ টাকা: নিচে দেখাবে গড় থেকে +২২.১%। Stop-loss দিলেন ৬২ টাকা: দেখাবে গড় থেকে −১০.৯%।

"আমার:" ছাঁকনি

দামের বোর্ড আর Screener-এ ★ Favorites আর 💼 Portfolio দুটো বোতাম আছে, পাশে সংখ্যা। চাপলে চালু, আবার চাপলে বন্ধ। অন্য ছাঁকনির সাথে মিলিয়েও চলে:

যা চালু করলেনযা দেখাবে
💼 Portfolioআমার সব শেয়ার
💼 Portfolio + ▼আমার যেসব শেয়ারের দাম আজ কমেছে
★ Favorites + ▲পছন্দের তালিকার যেগুলো আজ বেড়েছে
★ আর 💼 দুটোইযেকোনো একটায় থাকলেই
💼 + খাত "Bank"আমার ব্যাংকের শেয়ারগুলো

দামের বোর্ডে কোনটা চালু রেখেছিলেন, আপনার Account-এ মনে থাকে। Screener-এ এটা ঠিকানার (লিংক) সাথে থাকে।

"আজ আমার Portfolio" সারাংশ

দামের বোর্ডে 💼 চালু থাকলে ওপরে এক লাইনে দেখায়: আজ আপনার কয়টা শেয়ারের দাম বেড়েছে (▲), কমেছে (▼), একই আছে (■) বা লেনদেন হয়নি (✕), আর দুটো হিসাব:

  • আজকের পরিবর্তন = প্রতিটি শেয়ারের (আজকের দাম − আগের দিনের দাম) × আপনার শেয়ার সংখ্যা, সব যোগ করে। শতাংশ = এই যোগফল ÷ (আগের দিনের দাম × শেয়ার সংখ্যার যোগফল)।
  • কেনার পর থেকে = এখনকার মোট মূল্য − মোট খরচ।
উদাহরণ

আপনার ১০০টা ক শেয়ার, গতকাল ৫০ টাকা, আজ ৫২ টাকা: +২০০ টাকা। ৫০০টা খ শেয়ার, গতকাল ১২ টাকা, আজ ১১.৮০: −১০০ টাকা। আজকের পরিবর্তন = +১০০ টাকা। ভিত্তি = ৫,০০০ + ৬,০০০ = ১১,০০০ টাকা, তাই +০.৯১%।

সাবধান এগুলো শুধু হিসাব, কোনো কেনা-বেচার পরামর্শ নয়। বেচার সময় কমিশন কাটা যায়, তাই হাতে আসা টাকা একটু কম হবে।

Account-এর পরিচয়: Client Code, কার নামে, মন্তব্য

Portfolio-তে প্রতিটি Account যোগ বা বদলানোর সময় দেওয়া যায় হাউজের Client Code, কার নামে (নিজের, স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে, বাবা, মা, যৌথ, ক্লায়েন্ট, অন্যান্য, বা নিজের লেখা) আর ঐচ্ছিক মন্তব্য, যেমন "মেয়ের পড়াশোনার জন্য" বা "দীর্ঘমেয়াদি"। "হাউজ ও Account" ট্যাবে প্রতিটি Account-এর সারিতে মন্তব্য আলাদা ঘরে দেখায়, আর কলমের (বদলান) বোতাম দিয়ে সব বদলানো যায়। একটা Account বাছলে ট্যাবগুলোর ডানে এই তিনটা এক লাইনে দেখায়, যাতে কোন Account-এর হিসাব দেখছেন তা সবসময় চোখে থাকে। মন্তব্য শুধু আপনিই দেখেন, হিসাবে এর কোনো প্রভাব নেই।

গড় হিসাবের মাপকাঠি: কোন Account ধরা হবে

আসল অবস্থায় "আমার গড়" সব হাউজের সব Account মিলিয়ে হিসাব হয়। কেউ হয়তো শুধু নিজের গড় দেখতে চান, পরিবারের অন্যদের Account বাদ দিয়ে। তার জন্য Portfolio পাতার ওপরে "⚖ গড় হিসাবের মাপকাঠি" বোতাম।

  • চাপলে প্রতিটি হাউজ আর তার Account-গুলো চেকবক্সসহ আসে। হাউজে টিক দিলে তার সব Account একসাথে বাছা হয়; কয়েকটা বাছা থাকলে হাউজের বাক্সে "–"। "সব বাছুন" আর "Clear All" বোতামও আছে।
  • কোথায় কাজ করে: অন্য সব পাতার "আমার গড়", টিকারের 💼 আর জ্বলা-নেভা P, দামের বোর্ড আর Screener-এর "Portfolio" ছাঁকনি।
  • কোথায় করে না: Portfolio পাতার নিজের হিসাব (সেটা ওপরের হাউজ/Account বাছাই অনুযায়ী), আর Target। কোনো শেয়ার যেকোনো Account-এ থাকলেই তাতে Target দেওয়া যায়।
  • নতুন Account যোগ করলে সেটা নিজে থেকেই গড়ে ধরা হয়। সব Account ধরা না থাকলে বোতামে "৩/৬"-এর মতো সংখ্যা দেখায়, আর "আমার গড়"-এর ওপর মাউস রাখলে লেখা থাকে কয়টি Account-এর হিসাব।
উদাহরণ

ACI আপনার Account-এ ১০০টা, মোট খরচ ৫,০০০ টাকা; স্ত্রীর Account-এ ২০০টা, মোট খরচ ১২,০০০ টাকা। দুটোই বাছা থাকলে আমার গড় = (৫,০০০ + ১২,০০০) ÷ ৩০০ = ৫৬.৬৭ টাকা। স্ত্রীর Account বাদ দিলে = ৫,০০০ ÷ ১০০ = ৫০.০০ টাকা।

Notes বোতাম

  • কোনো শেয়ার আপনার Target-এর কাছাকাছি এলে বা ছুঁলে পাতার কোণে ছোট গোল 🎯 বোতাম আসে, ওপরে লাল সংখ্যা।
  • নতুন সতর্কতা এলে কয়েক সেকেন্ড বড় হয়ে লেখা দেখায়, তারপর আবার ছোট হয়।
  • চাপলে বিস্তারিত খোলে। টেনে যেকোনো জায়গায় সরানো যায়; ছেড়ে দিলে কাছের কিনারায় বসে, আর সেই জায়গা এই ডিভাইসে মনে থাকে (পিসি আর মোবাইলে আলাদা)।
  • পছন্দের তালিকা → সেটিং থেকে "বোতাম আগের জায়গায়" চাপলে আবার কোণে ফিরে যায়।

আমার টিকার (My Ticker)

ওপরের টিকারে DSE-র প্রায় সব শেয়ার ঘোরে, তাই নিজের শেয়ারটা আসতে অনেকক্ষণ লাগে। টিকারের ⚙ সেটিং-এর নিচে "আমার টিকার" চালু করলে মূল টিকারের ঠিক নিচে আরেকটা টিকার আসে, যেখানে শুধু আপনার পছন্দের তালিকার (★) শেয়ার।

  • একই চেহারা: রং, লেখার মাপ, গতি আর তিন সারি (DSE, CSE, তুলনা) মূল টিকারের মতোই; মাউস রাখলে একই ব্যাখ্যার বক্স, চাপলে কোম্পানির পাতা।
  • মূল টিকার গুটিয়ে রাখুন: মূল টিকারের ⌃ বোতাম চাপলে সেটা সরু হয়ে যায়, কিন্তু আমার টিকার থেকে যায়। এভাবে শুধু নিজের শেয়ারগুলো চোখের সামনে রাখা যায়।
  • শেয়ার কম হলে স্থির: সব শেয়ার এক লাইনে ধরে গেলে টিকার ঘোরে না; না ধরলে ঘোরে।
  • মূল টিকারে Z ক্যাটাগরির শেয়ার থাকে না, কিন্তু আপনার পছন্দের তালিকায় থাকলে আমার টিকারে দেখায়।
  • বন্ধ করতে চেকবক্স তুলে দিন, বা আমার টিকারের ডানের ✕ চাপুন। সেটিং আপনার Account-এ জমা থাকে, সব Device-এ একই।

টিকারের গতির সীমা

টিকারের ডানে কচ্ছপ 🐢 আর খরগোশ 🐇-এর মাঝের Slider (বা মাউসের চাকা) দিয়ে গতি বদলান, ১০ ধাপে। কিন্তু একদম কচ্ছপের দিকে কত ধীর, আর একদম খরগোশের দিকে কত দ্রুত, সেটা ঠিক হয় ⚙ সেটিং-এর "টিকারের গতির সীমা" থেকে।

  • মাপ পিক্সেল/সেকেন্ড: টিকার প্রতি সেকেন্ডে পর্দায় কতটা সরে। আসল মান: সবচেয়ে ধীর ১২, সবচেয়ে দ্রুত ১১২।
  • সীমা আছে: সবচেয়ে ধীর ৪ থেকে ৪০, সবচেয়ে দ্রুত ৬০ থেকে ৪০০। এর বাইরে দেওয়া যায় না, যাতে টিকার থেমে থাকার মতো ধীর বা পড়া অসম্ভব রকম দ্রুত না হয়।
  • মাঝের ধাপ: দুই প্রান্তের মধ্যে সমান অনুপাতে ভাগ হয়। যেমন ধীর ১০, দ্রুত ২০০ হলে প্রতি ধাপে গতি প্রায় ১.৩৫ গুণ বাড়ে।
  • আমার টিকারও একই গতিতে চলে। "আগের মতো করুন" চাপলে আসল মানে ফেরে।

Portfolio-র শেয়ারের "P" চিহ্ন

যে শেয়ার আপনার Portfolio-তে আছে, টিকারে তার CSE সারির ডানে একটি জ্বলা-নেভা P দেখায়। ⚙ সেটিং-এ এর রং আর লেখা মোটা না সাধারণ, তা বাছা যায়; পাশে নমুনা দেখে নিন। টিকারের পেছনের রং হালকা হলে গাঢ় রং, গাঢ় হলে উজ্জ্বল রং ভালো দেখা যায়। আসল চেহারা: লাল, মোটা।

গড়ের তুলনা: P-এর পাশে ছোট রঙিন ঘর বলে দেয় DSE-র দাম আপনার গড় ক্রয়মূল্যের তুলনায় কোথায়, তারপর লেখা থাকে আপনার গড়: সবুজ ▲ গড়ের ওপরে, লাল ▼ নিচে, হলুদ = প্রায় সমান।

হিসাবের সূত্রগুলো

  • গড় ক্রয়মূল্য = মোট খরচ (কমিশনসহ) ÷ হাতে থাকা শেয়ার। কয়েক Account-এ থাকলে সব মিলিয়ে: সব Account-এর মোট খরচ ÷ সব Account-এর মোট শেয়ার।
  • পার্থক্য (টাকা) = এখনকার DSE দাম − গড় ক্রয়মূল্য।
  • পার্থক্য (%) = (এখনকার দাম − গড়) ÷ গড় × ১০০।
  • এখনকার মূল্য = এখনকার দাম × শেয়ার সংখ্যা।
  • অবাস্তবায়িত লাভ/ক্ষতি = এখনকার মূল্য − মোট খরচ। "অবাস্তবায়িত" কারণ শেয়ার এখনো বিক্রি হয়নি; দাম বদলালে এটাও বদলায়। বিক্রির কমিশন এখানে ধরা হয় না।
  • কোন চিহ্ন: পার্থক্য দামের এক ধাপের (Tick) কম হলে =; তার চেয়ে বেশি হলে দাম বেশি হলে ▲, কম হলে ▼।

"এক ধাপ" (Tick) কী, আর কেন এটা দিয়ে "সমান" ধরা হয়

শেয়ারের দাম যেকোনো সংখ্যায় হতে পারে না, নির্দিষ্ট ধাপে ওঠানামা করে। DSE-তে এক ধাপ ০.১০ টাকা: দাম ২৩.৪০ থেকে সরাসরি ২৩.৫০ হয়, মাঝে ২৩.৪২ হয় না। ১ টাকার নিচের শেয়ারে এক ধাপ ০.০১ টাকা (২৯ অক্টোবর ২০২৫ থেকে)।

কিন্তু গড় ক্রয়মূল্য কমিশন আর কয়েকবারের কেনা মিলিয়ে হিসাব হয়, তাই প্রায়ই ২৩.৪২-এর মতো ভাঙা সংখ্যা হয়, যে দামে বাজারে লেনদেন হতেই পারে না। তাই দাম আর গড় হুবহু মেলা প্রায় অসম্ভব। পার্থক্য এক ধাপের কম মানে বাজারে আপনার গড়ের এর চেয়ে কাছের কোনো দাম নেই, তাই সেটাকে "প্রায় সমান" ধরা হয়।

এটা কোনো আন্তর্জাতিক মানদণ্ড নয়, ShareLens-এর বেছে নেওয়া নিয়ম। এর সুবিধা হলো এটা বাজারের নিজের দামের ধাপ থেকে আসে, আমাদের বানানো কোনো % সীমা থেকে নয়।

উদাহরণ

আপনার কাছে ১,৫০০টি শেয়ার, মোট খরচ ৩৫,১৩২.২৫ টাকা। গড় = ৩৫,১৩২.২৫ ÷ ১,৫০০ = ২৩.৪২ টাকা।

• দাম ২৩.৫০: পার্থক্য ০.০৮ টাকা, এক ধাপের (০.১০) কম → P = গড় ২৩.৪২। % = ০.০৮ ÷ ২৩.৪২ × ১০০ = ০.৩৪%। মূল্য = ২৩.৫০ × ১,৫০০ = ৩৫,২৫০ টাকা; লাভ/ক্ষতি = ৩৫,২৫০ − ৩৫,১৩২.২৫ = +১১৭.৭৫ টাকা।

• দাম ২৩.৪০: পার্থক্য −০.০২ টাকা, এক ধাপের কম → এটাও =।

• দাম ২৩.৬০: পার্থক্য ০.১৮ টাকা, এক ধাপের বেশি → P ▲ গড় ২৩.৪২।

• দাম ২৩.৩০: পার্থক্য −০.১২ টাকা → P ▼ গড় ২৩.৪২।

আরও যা জানা দরকার

  • আজ DSE-তে লেনদেন না হলে আগের দিনের সমাপনী দামের সাথে মেলানো হয়।
  • সব শেয়ার বিনামূল্যে (বোনাস) পাওয়া হলে গড় শূন্য। শূন্য দিয়ে ভাগ করা যায় না, তাই তখন তীর থাকে না, লেখা থাকে "বিনামূল্যে পাওয়া"।
  • টিকারে মাউস রাখলে (মোবাইলে চেপে ধরলে) বক্সের "আমার" অংশে ওপরের সব সংখ্যা দেখায়।
  • গড় নেওয়া হয় গড় হিসাবের মাপকাঠি-তে বাছা Account থেকে। Portfolio বা মাপকাঠি বদলালে টিকার নিজেই নতুন হিসাব দেখায়।
  • এটা শুধু আপনার নিজের কেনা দামের সাথে আজকের দামের তুলনা; দাম ওপরে বা নিচে থাকা কেনা-বেচার কোনো সংকেত নয়।

কলাম ও লেখার মাপ: পিসি আর মোবাইল আলাদা

দামের বোর্ডের "কলাম ও লেখা" বোতামে দুটো ভাগ: 💻 পিসি আর 📱 মোবাইল।

  • পিসি: কোন কলাম দেখাবেন, লেখার মাপ; শিরোনামের ডান কিনারা টেনে কলামের চওড়া বদলানো যায়। কোড, নাম আর % আলাদা আলাদা চালু/বন্ধ করা যায়; শুধু দাম আর চিহ্ন (⚡ R PSI) সবসময় থাকে।
  • মোবাইল: ছোট পর্দায় পাশাপাশি অনেক কলাম ধরে না, তাই কোড, দাম আর % সবসময়; বাছাই করা সর্বোচ্চ ৩টি তথ্য (আর আমার গড়) প্রতিটি শেয়ারের নিচে ছোট লাইনে।
  • দুটোই আপনার Account-এ জমা থাকে। পিসিতে বসেই মোবাইলের সেটিং বদলানো যায়।

কলামের ক্রম সাজানো, আর কোডের ওপর নাম

"কলাম ও লেখা" প্যানেলের প্রতিটি ভাগে "⇅ ক্রম সাজান" বোতাম আছে। চাপলে চালু করা কলামগুলো ওপর থেকে নিচে ১, ২, ৩ … ক্রমে আসে।

  • ওপরের সারি = বোর্ডের বাঁয়ের কলাম। ⠿ ধরে টেনে ওপর-নিচ করুন, অথবা সারি বেছে ▲ ▼ চাপুন। পিসিতে সারি বাছার পর কিবোর্ডের ↑ ↓ দিয়েও সরানো যায়। বোর্ডে সাথে সাথে বদলায়; শেষে "✓ হয়ে গেছে"।
  • কোড আর নাম সবসময় বাঁয়ে, এই ক্রমে (তালিকায় 🔒)। দুটোর অন্তত একটা চালু রাখতে হয়, নাহলে সারিটা কোন শেয়ারের বোঝা যায় না। কোড বন্ধ থাকলে ★ আর ক্যাটাগরি নামের পাশে চলে যায়।
  • মোবাইলে ওপরের লাইন (কোড · দাম · %) স্থির; সাজানো যায় নিচের লাইনের তথ্যের ক্রম।
  • বন্ধ কলাম আবার চালু করলে সেটা আগের জায়গাতেই বসে। "আগের ক্রমে" চাপলে শুধু ক্রম আসল অবস্থায় ফেরে।
  • কোডের ওপর নামের বক্স: পিসির তালিকায় "কোডের ওপর মাউস রাখলে নাম দেখান" টিক দিলে কোডের ওপর মাউস রাখলেই পুরো নাম, খাত আর ক্যাটাগরি দেখায়। নিজে টিক না দিলে আসে না; নাম কলাম বন্ধ করার সময় একবার জিজ্ঞেস করা হয়।
মনে রাখুন
  • "আমার গড়" ঠিক দেখাতে Portfolio-তে প্রতিটি কেনাবেচা বা শুরুর শেয়ার লিখে রাখুন; Statement থেকে একবারে তোলা যায়।
  • সবুজ = এখনকার দাম আপনার গড়ের ওপরে, লাল = নিচে।

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. ১০০টা শেয়ার মোট ৫,০০০ টাকায়, পরে আরও ১০০টা মোট ৭,০০০ টাকায় কিনলেন। আমার গড় কত?
২. দামের বোর্ডে "আজ আমার যেসব শেয়ারের দাম কমেছে" দেখতে কী চালু করবেন?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.