ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৭. নিজের বিনিয়োগ

৭.৪ লক্ষ্য দাম ও Stop-loss

একদম শুরু ১৩ মিনিট আগে থেকে ঠিক করা দামে সতর্কতা
এক কথায়: ঠান্ডা মাথায় আগে থেকে ঠিক করে রাখুন কোন দামে আপনি ভাববেন; দাম সেখানে পৌঁছালে ShareLens জানাবে।

High / Low Target কীভাবে কাজ করে

  • High Target: দাম এই অঙ্কে বা ওপরে উঠলে জানায়।
  • Low Target: দাম এই অঙ্কে বা নিচে নামলে জানায়।
  • Stop-loss: দাম এই অঙ্কে বা নিচে নামলে সতর্ক করে। % বোতাম আপনার গড় ক্রয়মূল্য থেকে হিসাব করে (যেমন গড় থেকে −১০%)।
  • Target দেওয়া যায় Portfolio-তে থাকা বা পছন্দের তালিকার শেয়ারে। তালিকার ঘরগুলো শুধু দেখায়, ভুল করে বদলে যাওয়ার ভয় নেই। বদলাতে সারির "বদলান" (বা যেকোনো Target ঘর) চাপুন: আলাদা ঘর খুলবে, সেখানে দাম, কাছাকাছির সীমা আর নোট লিখে সংরক্ষণ করুন। সেখানে দাম খালি করলে সেই Target বাতিল হয়; নিচের "🗑 মুছুন" দুবার চাপলে কোম্পানিটার সব Target একসাথে মুছে যায়।
  • দাম Target-এর কাছে এলে 🎯 "কাছে", ছুঁলে "পৌঁছেছে"; ঘণ্টিতে জানায়, আর সেটিং অনুযায়ী ইমেইল, SMS বা ফোনের Notification-এ।
  • Portfolio-র শেয়ারে প্রতিটি ঘরের নিচে "গড় থেকে ±%": দাম ওই Target-এ পৌঁছালে আপনার গড়ের তুলনায় কত লাভ বা ক্ষতি (পাঠ ৯.১)।

শেয়ার হাতে না থাকলে: Target মানে শুধু দামের সতর্কতা

তিনটা ঘর দেখতে একরকম, কিন্তু অর্থ আলাদা। পার্থক্যটা বোঝা যায় একটা প্রশ্নে: শেয়ারটা কি আমার হাতে আছে?

শেয়ার হাতে আছে (Portfolio)হাতে নেই (শুধু Favorites)
Low Targetদাম নামলে জানায়; অনেকে এটা দেখে ভাবেন আরও কিনবেন কিনাদাম নামলে জানায়; কেনার কথা ভাবার একটা দাম
High Targetদাম উঠলে জানায়; লাভ তোলার কথা ভাবার দামদাম উঠলে জানায়; শুধু নজর রাখা, যেমন দাম কোনো স্তর ভেঙে ওপরে যায় কিনা
Stop-lossদাম নামলে সতর্ক করে; ক্ষতি কতদূর মেনে নেবেন তার সীমাদেওয়া যায় না

কেন Stop-loss শুধু হাতে থাকা শেয়ারে: Stop-loss মানে "ক্ষতি থামাও"। ক্ষতি হয় তখনই, যখন শেয়ার হাতে থাকে আর দাম কেনা দামের নিচে নামে। যে শেয়ার কেনেননি, তাতে দাম যতই নামুক আপনার কোনো ক্ষতি নেই, থামানোর মতো কিছুও নেই। তাই ShareLens এমন শেয়ারে Stop-loss ঘর বন্ধ রাখে, পাশে লেখা থাকে "হাতে নেই"। কেনার পর Portfolio-তে লিখলেই ঘরটা খুলে যায়।

দুই বন্ধু, একই শেয়ারকরিম সাহেব ABC শেয়ার ৫০ টাকায় কিনেছেন। তিনি Stop-loss দিলেন ৪৫ (গড় থেকে −১০%)। দাম ৪৫-এ নামলে সতর্কতা আসবে, যাতে তিনি ঠান্ডা মাথায় ভাবতে পারেন। পরে তিনি পুরো শেয়ার বেচে দিলেন। এখন ৪৫-এর Stop-loss-টা রক্ষা করার মতো কিছু পাহারা দিচ্ছে না। ShareLens তাই ঘরটা কমলা রঙে কাটা দাগে দেখায়, লেখে "⚠ শেয়ার হাতে নেই", পাশে "🗑 মুছুন" বোতাম। আবার কেনার ইচ্ছা থাকলে রেখেও দিতে পারেন, তবে তখন অঙ্কটা বদলানো যাবে না; আবার কিনলে তবে বদলানো যাবে।

একই শেয়ারে Favorites-এ থাকা তাঁর বন্ধু রহিম সাহেব ABC কেনেননি। তিনি Low Target দিলেন ৪২, High Target ৬০। এ দুটো শুধু দামের সতর্কতা: দাম ৪২-এ নামলে বা ৬০-এ উঠলে খবর পাবেন। কী করবেন তা পুরোপুরি তাঁর সিদ্ধান্ত।
মনে রাখুনসব Target-ই আপনার নিজের ঠিক করা দাম। ShareLens কোনো দাম সুপারিশ করে না, শুধু আপনার দেওয়া দামে পৌঁছালে জানায়।

চার্টে Target-এর রেখা: আর কতটা পথ বাকি

কোম্পানির পাতার চার্টে আপনার প্রতিটি Target একটা আড়াআড়ি রেখা হয়ে বসে: নীল Low Target, সবুজ High Target, লাল Stop-loss। শেয়ার হাতে থাকলে বেগুনি ভাঙা রেখায় আপনার গড় ক্রয়মূল্যও থাকে। চার্ট পরিষ্কার রাখতে রেখার গায়ে কোনো লেখা নেই; ডান দিকের দামের দাগে রেখার অঙ্ক, আর তার ডানে একই রঙের মোটা অক্ষর: H = High Target, L = Low Target, S = Stop-loss, A = আমার গড় দাম। Target-রেখার মাথায় একই রঙের একটা তীর জ্বলে-নেভে, তাই রেখাটা চোখে পড়ে।

অক্ষরের ওপর মাউস রাখলে (ফোনে ছুঁলে) ছোট ঘরে বিস্তারিত আসে: Target-এর দাম, এখনকার দাম থেকে কত % দূরে, আর এখনকার দাম। যেমন "High Target ৳৮৫.০০ · +৮.৭% দূরে" মানে দাম আরও ৮.৭% বাড়লে High Target ছোঁবে; Stop-loss-এ "−৮.২% দূরে" মানে আরও ৮.২% নামলে। ছুঁয়ে গেলে রেখা টানা হয়ে যায়, ঘরে লেখা থাকে "পৌঁছেছে"। দুটো দাম খুব কাছাকাছি হলে অক্ষর দুটো একটার নিচে আরেকটা সরে বসে।

উদাহরণBATBC-এর দাম ১৮৮.৫০। Low Target ১৫০, High Target ৪০০। গত এক বছরে দাম ১৭০ থেকে ৩৩০-এর মধ্যে ঘুরেছে, তাই সাধারণভাবে চার্টের মাপ ওই পর্যন্তই থাকত আর দুটো রেখাই চোখের আড়ালে পড়ত। ShareLens চার্টের ওপর-নিচ বাড়িয়ে ১৫০ আর ৪০০ দুটোকেই ভেতরে আনে। এক নজরে দেখা যায়: নিচের রেখা কাছেই (−২০.৪%), ওপরেরটা অনেক দূরে (+১১২%)।

কোম্পানির পাতার "আমার অবস্থান" অংশে "চার্টে গড় দাম ও লক্ষ্যের রেখা" টিক তুলে দিলে রেখাগুলো লুকায়, চার্ট আবার শুধু দামের মাপে ফেরে। বাছাইটা ব্রাউজারে মনে থাকে।

তালিকায় কোন শেয়ার আসে, কোন ক্রমে

কোন শেয়ার আসে: তিন জায়গা মিলিয়ে একটি তালিকা, একই শেয়ার দুবার আসে না।

  • Portfolio-তে এখন থাকা সব শেয়ার: সব হাউজের সব Account মিলিয়ে, "গড় হিসাবের মাপকাঠি"-তে বাদ রাখা Account-এর শেয়ারও।
  • পছন্দের তালিকার (★) সব শেয়ার।
  • যে শেয়ারে এখনো চালু Target আছে: শেয়ারটা বিক্রি হয়ে গেলেও বা Favorites থেকে সরালেও। এরকম সারি হলুদ রঙে "⚠ Portfolio বা Favorites-এ নেই" লেখা থাকে, আর ওপরে "তালিকার বাইরে" ছাঁকনি দেখা যায়। এখানে Target বদলানো যায় না; "★ রাখুন" চাপলে Favorites-এ ফেরে, "🗑 মুছুন" চাপলে Target বাতিল হয়।

তাই Target না দিলেও Portfolio আর Favorites-এর সব শেয়ার তালিকায় থাকে, যাতে সেখান থেকেই Target বসানো যায়।

প্রতিটি সারিতে তিনটি ঘর: Low Target, High Target আর Stop-loss। একই ধরনের একাধিক চালু Target থাকলে সবচেয়ে নতুনটা ঘরে দেখায়, বাকিগুলোর সংখ্যা কোডের নিচে "+১টি পুরনো Target" এভাবে লেখা থাকে।

ক্রম: তিন ঘরের মধ্যে যেটা সবচেয়ে জরুরি অবস্থায়, সেই অবস্থা দিয়ে সারি সাজানো হয়:

ক্রমঅবস্থামানে
১পৌঁছেছেদাম Target ছুঁয়েছে বা পার হয়েছে
২কাছেদাম Target-এর কাছাকাছি সীমার ভেতরে (সেটিংয়ে ঠিক করা, আসল ১০%; কোনো Target-এ আলাদা দিলে সেটা)
৩দূরেTarget আছে, এখনো কাছে আসেনি
৪দাম জানা নেইশেয়ারের দাম পাওয়া যায়নি
৫Target নেইশুধু Portfolio বা Favorites-এ আছে

একই অবস্থার শেয়ারগুলো কোড অনুযায়ী A→Z। ফলে যেগুলোতে এখনই নজর দেওয়া দরকার, সেগুলো সবসময় ওপরে।

  • ছাঁকনি: সব · Target দেওয়া · কাছাকাছি · ছুঁয়েছে · তালিকার বাইরে (থাকলে)। খোঁজার ঘরে কোড বা নামের অংশ লিখেও খোঁজা যায়।
  • দাম: বাজার চলার সময় লাইভ দাম, বন্ধ থাকলে শেষ সমাপনী দাম। বাজার চলাকালে পাতা খোলা থাকলে প্রতি ৩০ সেকেন্ডে নিজে থেকে হালনাগাদ হয় (কোনো ঘরে লেখার সময় থেমে থাকে)।

একাধিক Account থাকলে কোন গড়

Target বসে শেয়ারের ওপর, কিন্তু বেচা হয় একটা নির্দিষ্ট Account থেকে। একই শেয়ার কয়েক জায়গায় আলাদা দামে কেনা থাকলে একটা মাত্র গড় পুরো ছবি দেয় না।

উদাহরণ

ACI কিনেছেন দুই হাউজে: হাউজ-১-এ ১০০টি, গড় ১৫০ টাকা; হাউজ-২-তে ১০০টি, গড় ১৯০ টাকা। সব মিলিয়ে গড় (১৫,০০০ + ১৯,০০০) ÷ ২০০ = ১৭০ টাকা। High Target ১৮০ টাকা দিলে মিলিত গড়ের তুলনায় +৫.৯% দেখায়। কিন্তু হাউজ-১ থেকে বেচলে +২০%, আর হাউজ-২ থেকে বেচলে −৫.৩%।

  • "গড় ধরা হবে" বাছাই (High/Low Target পাতার ওপরে; ২টি বা বেশি Account থাকলে দেখা যায়):
    • মাপকাঠি অনুযায়ী (আসল): Portfolio পাতার "গড় হিসাবের মাপকাঠি"-তে বাছা Account। টিকার আর দামের বোর্ডেও এই গড়।
    • সব Account মিলিয়ে।
    • একটি Account: যেখান থেকে বেচার কথা ভাবছেন।
    এটা বদলালে "আমার গড়" কলাম, Target-এর নিচের "গড় থেকে ±%" আর Target ঘরের Stop-loss-এর % বোতাম একসাথে বদলায়। বাছাইটা ব্রাউজারে মনে থাকে।
  • "আমার গড়" কলাম: দামের বাঁয়ে গড়, নিচে "এখন ±%" (এখনকার দাম গড়ের তুলনায়)। একাধিক Account-এ থাকলে ছোট করে লেখা থাকে কয়টি Account আর তাদের গড়ের পরিসর, যেমন "২ Acc · ১৫০–১৯০": চাপ না দিয়েই বোঝা যায় গড়গুলো কতটা ছড়ানো। বাছা Account-এ শেয়ারটা না থাকলে "–" আর "বাছা Account-এ নেই"। মোবাইলে কলামটা কোম্পানির নামের নিচে এক লাইনে আসে।
  • গড়ের ঘর চাপলে: প্রতিটি Account-এর একটা সারি: শেয়ার, গড়, এখন কত %, প্রতিটি Target ছুঁলে সেই Account-এ কত %, আর "খরচ উঠবে"। Account-এর নামের নিচে "কেনা: কম ৳… (তারিখ) · বেশি ৳… (তারিখ)"। সবার নিচে সব Account মিলিয়ে সর্বনিম্ন আর সর্বোচ্চ কেনার দাম, আর কোন Account-এ কবে কেনা। বাছাইয়ে ধরা নেই এমন Account হালকা রঙে দেখায়।
  • "কেনা" কোন দাম ধরে: শুধু এখন হাতে থাকা শেয়ারের কেনাগুলো (কেনা, IPO, রাইট, শুরুর শেয়ার, অন্য জায়গা থেকে আনা), কমিশন ছাড়া দাম। কোনো Account-এ শেয়ারটা পুরো বেচে আবার কিনলে আগের কেনাগুলো বাদ। বোনাস ধরা হয় না, কারণ তার দাম শূন্য।
  • কেন জানা দরকার: সর্বোচ্চ কেনার দাম মনে করিয়ে দেয় কোন দামে কিনে এখনো ভারী হয়ে আছেন; সর্বনিম্ন আর সর্বোচ্চের দূরত্ব দেখায় কতটা নিচে নেমে গড় কমিয়েছেন। তবে মনে রাখুন, বেচার সময় নির্দিষ্ট কোনো কেনা বেছে নেওয়া যায় না: লাভ-ক্ষতি হয় Account-এর গড় দামে।
হিসাব

গড় = মোট খরচ ÷ মোট শেয়ার (কেনার কমিশনসহ; বোনাস শেয়ারে শেয়ার বাড়ে, খরচ বাড়ে না, তাই গড় কমে)
Target-এ গড়ের তুলনায় % = (Target ÷ গড় − ১) × ১০০
খরচ উঠবে = গড় ÷ (১ − বেচার কমিশন %)

উদাহরণ: খরচ উঠবে

গড় ১৫০ টাকা, কমিশন ০.৪০%। ১৫০ ÷ ০.৯৯৬ = ১৫০.৬০ টাকা। ঠিক ১৫০ টাকায় বেচলে কমিশনের জন্য সামান্য লোকসান হয়; ১৫০.৬০ বা তার বেশিতে বেচলে লোকসান নেই। CDBL-এর মতো অন্য ছোট চার্জ এতে ধরা নেই।

Stop-loss কেন

উদাহরণ

গড় ক্রয়মূল্য ৬০ টাকা। আপনি ঠিক করলেন ১০%-এর বেশি ক্ষতি নেবেন না: Stop-loss ৫৪ টাকা। দাম ৫৪-তে নামলে সতর্কতা আসবে, তখন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন: কোম্পানির কিছু বদলেছে কিনা, খবর কী।

  • ছোট ক্ষতি বড় হওয়ার আগে থামানো সহজ: −১০% থেকে ফিরতে +১১% লাগে, −৫০% থেকে +১০০%।
  • খুব কাছে Stop-loss দিলে স্বাভাবিক ঝাঁকুনিতেই বারবার বাজবে; শেয়ারের দৈনিক ওঠানামা (ATR, পাঠ ৫.৯) দেখে দূরত্ব ঠিক করুন।
  • ShareLens শুধু জানায়; নিজে থেকে কোনো অর্ডার দেয় না। কেনা-বেচা আপনার ব্রোকারের মাধ্যমে, আপনার সিদ্ধান্তে।
ShareLens-এ: High / Low Target

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. গড় ৮০ টাকা, Stop-loss গড় থেকে −১০%। দাম কত?
২. ShareLens কি Target-এ নিজে বিক্রি করে দেয়?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.