ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৯. ShareLens ব্যবহার

৯.১০ Guest বনাম Registered User: কে কী পায়

একদম শুরু ৪ মিনিট লগইন ছাড়া কী করা যায়, Register করলে কী বাড়ে, তথ্য কোথায় থাকে
এক কথায়: দেখা, খোঁজা আর শেখা সবার জন্য খোলা; শুধু Portfolio আর SMS / ইমেইল / ফোনের সতর্কতার জন্য Register লাগে। Register বিনামূল্যে।

দুইভাবে ঢোকা যায়

bdmomsaas.com-এ ShareLens-এর লোগোতে চাপলে একটা ঘর আসে:

  • As Registered User: BDmom SaaS-এর Login। আগে অ্যাকাউন্ট না থাকলে সেখানেই "New Registration"।
  • As Guest User: কোনো নাম বা নম্বর ছাড়াই সরাসরি ShareLens-এ।

Guest হিসেবে ঢুকলে পাতার ওপরে একটা ফিতা থাকে, আর মেনু বারে নামের জায়গায় "Login / Register" বোতাম। যেকোনো সময় সেটা চেপে Login বা Register করা যায়; শেষে যে পাতায় ছিলেন সেখানেই ফেরেন।

কে কী পায়

কাজGuestRegistered
হোম, দামের বোর্ড, কোম্পানির পূর্ণ পাতা, চার্ট, নির্দেশক✅✅
Screener, Live (মিনিট), Company Analysis✅✅
Compare, মূল্যায়ন, ক্যালেন্ডার, খবর, IPO, এই বই✅✅
Favorites, High / Low Target, Stop-loss✅ এই ব্রাউজারে✅ অ্যাকাউন্টে
চার্টে আঁকা, চার্ট সংরক্ষণ, নিজের ছাঁকনি, 🔔 ঘণ্টি✅ এই ব্রাউজারে✅ অ্যাকাউন্টে
কেনা দাম✅ হাতে লেখা এক অঙ্ক✅ কেনাবেচা থেকে নিজে হিসাব
Portfolio: কেনাবেচা, শেয়ারের সংখ্যা, লাভ-ক্ষতি, Break-even, লভ্যাংশ, Statement Import🔒✅
SMS, ইমেইল, ফোনের Push সতর্কতা🔒✅

🔒 চিহ্নের কাজগুলো Guest-এর কাছেও দেখা যায়; চাপলে "For Registered User Only" ঘর আসে, সাথে Register-এর বোতাম।

Guest-এর তথ্য কোথায় থাকে

Guest-এর নাম, ফোন বা ইমেইল কিছুই নেওয়া হয় না। ব্রাউজারে একটা বেনামি চিহ্ন (cookie) রাখা হয়, আর Favorites, Target, আঁকা সেই চিহ্নের সাথে জমা থাকে। তাই:

  • একই ফোন বা কম্পিউটারের একই ব্রাউজারে পরের বার এলে সব আগের মতো পাবেন।
  • অন্য ব্রাউজারে, অন্য ডিভাইসে, বা ব্রাউজারের ইতিহাস ও cookie মুছে ফেললে সেগুলো আর দেখা যায় না।
  • ৯০ দিন একবারও না এলে Guest-এর তথ্য নিজে থেকে মুছে যায়।

Guest-এর "আমার কেনা দাম"

Registered User-এর গড় দাম আসে Portfolio-র কেনাবেচা থেকে: কয়টা শেয়ার, কত দামে, কমিশনসহ। Guest-এর Portfolio নেই, তাই Target-এর ঘরে একটা অঙ্ক হাতে লিখে রাখা যায়: "আমার কেনা দাম"। দিলে:

  • Stop-loss-এর −৫ / −১০ / −১৫% বোতাম এই দাম থেকে হিসাব হয়।
  • Target-এর নিচে "গড় থেকে ±%" দেখায়: দাম সেখানে পৌঁছালে কেনা দামের তুলনায় কত।
  • কোম্পানির চার্টে বেগুনি A রেখা আসে।

Guest-এর জন্য Stop-loss-এর "হাতে থাকা শেয়ার" শর্তও নেই; Registered User-এর Stop-loss শুধু Portfolio-তে থাকা শেয়ারে (পাঠ ৭.৪)।

উদাহরণনাসরিন Guest হিসেবে ACME Favorites-এ রাখলেন। Target-এর ঘরে কেনা দাম লিখলেন ৭২.৫০, তারপর Stop-loss-এর −১০% বোতাম চাপলেন: Stop-loss হলো ৬৫.২৫ (৭২.৫০ − ১০%)। চার্টে বেগুনি A রেখা ৭২.৫০-এ, লাল S রেখা ৬৫.২৫-এ।

Register করলে কী হয়

একই ব্রাউজার থেকে Register বা Login করলে Guest থাকার সময়ের Favorites, Target, আঁকা, সংরক্ষিত চার্ট আর ছাঁকনি নিজে থেকে অ্যাকাউন্টে চলে যায়; পাতার ওপরে সবুজ ঘরে জানানো হয়। অ্যাকাউন্টে একই জিনিস আগে থেকে থাকলে (যেমন একই শেয়ার Favorites-এ) অ্যাকাউন্টেরটাই থাকে।

"আমার কেনা দাম" সরাসরি Portfolio-তে যায় না, কারণ Portfolio-তে লাগে কয়টা শেয়ার, কবে, কোন ব্রোকারেজ Account-এ। তাই সবুজ ঘরে প্রতিটি শেয়ারের একটা বোতাম থাকে; চাপলে কেনার ঘর খোলে, দাম আগে থেকে বসানো।

মনে রাখুন
  • Guest বা Registered, কারো জন্যই ShareLens কেনা, বেচা বা ধরে রাখার পরামর্শ দেয় না; Target আর কেনা দাম সবই আপনার নিজের দেওয়া।
  • Guest-এর তথ্য শুধু এই ব্রাউজারে; হারাতে না চাইলে Register করুন।
ShareLens-এ দেখুনহোম

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. Guest হিসেবে কোনটা করা যায় না?
২. Guest-এর Favorites অন্য ফোনে দেখা যায় কি?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.