৫.১৪ Candlestick pattern
প্রচলিত প্যাটার্নগুলো
| নাম | আকৃতি | প্রচলিত পড়া |
|---|---|---|
| ডোজি (Doji) | খোলা আর সমাপনী প্রায় সমান, শরীর নেই বললেই চলে | দ্বিধা; ক্রেতা-বিক্রেতা সমান |
| হ্যামার (Hammer) | নামার পর ছোট শরীর, লম্বা নিচের ছায়া | নিচে কেনার চাপ, ঘোরার সম্ভাবনা |
| উল্টো হ্যামার (Inverted hammer) | নামার পর ছোট শরীর, লম্বা ওপরের ছায়া | ক্রেতারা চেষ্টা শুরু করেছে |
| হ্যাংগিং ম্যান (Hanging man) | ওঠার পর হ্যামারের মতো আকৃতি | ওপরে দুর্বলতা |
| শুটিং স্টার (Shooting star) | ওঠার পর ছোট শরীর, লম্বা ওপরের ছায়া | ওপরে বেচার চাপ |
| বুলিশ / বেয়ারিশ এনগালফিং | আজকের শরীর আগের দিনের উল্টো রঙের শরীরকে পুরো ঢেকে দেয় | সবুজ হলে ঘুরে ওঠা, লাল হলে ঘুরে নামা |
| বুলিশ / বেয়ারিশ হারামি | আজকের ছোট শরীর আগের দিনের বড় শরীরের ভেতরে | চলন থমকে যাওয়া |
| পিয়ার্সিং লাইন / ডার্ক ক্লাউড কভার | দ্বিতীয় দিন আগের দিনের শরীরের অর্ধেকের বেশি ফিরিয়ে নেয় | ঘোরার লক্ষণ (ওপরে / নিচে) |
| মর্নিং স্টার / ইভনিং স্টার | তিন দিন: বড়, ছোট, উল্টো রঙের বড় | নামার পর ফেরা / ওঠার পর নামা |
| তিন সাদা সৈনিক / তিন কালো কাক | পরপর তিনটি বড় সবুজ / লাল | জোরালো ওঠা / নামা |
| বুলিশ / বেয়ারিশ মারুবোজু | ছায়া ছাড়া পুরো শরীর | সারা দিন একদিকে চাপ |
Screener-এর Candlestick pattern ছাঁকনি শেষ লেনদেন-দিনের (কখনো শেষ ২–৩ দিনের) মোমবাতিতে এগুলো খোঁজে। প্রতিটির নামে মাউস রাখলে ছবি দেখায়। সবুজ চিহ্ন: নামার পর ঘুরে দাঁড়ানোর ধরন; লাল: ওঠার পর দুর্বল হওয়ার ধরন; ধূসর: অনিশ্চয়তা। কয়েকটি বাছলে যেকোনো একটি মিললেই দেখায়।
প্রতিটি pattern-এর নমুনা চার্ট, ShareLens ঠিক কোন নিয়মে চেনে, আর কীভাবে নিশ্চিত হবেন: পাঠ ৫.১৮, Candlestick pattern একটি একটি করে।
"হ্যামার" বাছুন, সাথে "RVOL ≥ ১.৫" দিন: যেসব শেয়ারে আজ হ্যামার হয়েছে এবং লেনদেনও স্বাভাবিকের চেয়ে বেশি।
- নির্দেশক শুধু অতীতের দামের হিসাব আর তার প্রচলিত ব্যাখ্যা; ভবিষ্যতের নিশ্চয়তা নয়, কেনা-বেচার পরামর্শও নয়।
- একটা নির্দেশক একা ভুল সংকেত দেয় প্রায়ই; কোম্পানির আয়, খবর আর বাজারের অবস্থা মিলিয়ে দেখুন।
নিজেকে যাচাই করুন
উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।
এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।