ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৪. কোম্পানি বোঝা

৪.২ EPS: শেয়ারপ্রতি আয়

মাঝারি ৩ মিনিট প্রতিটি শেয়ারের ভাগে কত টাকা লাভ
এক কথায়: EPS (Earnings Per Share) মানে কোম্পানির মোট নিট মুনাফা সব শেয়ারে সমান ভাগ করলে প্রতিটি শেয়ারের ভাগে কত টাকা পড়ে।

EPS কীভাবে হিসাব হয়

EPS = নিট মুনাফা ÷ মোট শেয়ার সংখ্যা

উদাহরণ

একটা কোম্পানি বছরে কর দেওয়ার পর ৫০ কোটি টাকা লাভ করল। তার শেয়ার আছে ১০ কোটিটি। EPS = ৫০ ÷ ১০ = ৫ টাকা। অর্থাৎ আপনার প্রতিটি শেয়ারের ভাগে বছরে ৫ টাকা লাভ হয়েছে (এটা পুরোটা আপনার হাতে আসে না; কতটা লভ্যাংশ দেবে, কোম্পানি ঠিক করে)।

লোকসান হলে EPS ঋণাত্মক হয়, যেমন −১.২০ টাকা। কোম্পানির পাতায় "সর্বশেষ বার্ষিক EPS" হলো শেষ পূর্ণ আর্থিক বছরের EPS।

ত্রৈমাসিক EPS ও চার্ট

প্রতি তিন মাসের প্রতিবেদনেও EPS থাকে। কোম্পানির পাতার EPS চার্টে প্রতিটি প্রান্তিক পাশাপাশি দেখা যায়, আর একই প্রান্তিক আগের বছরে কত ছিল তার তুলনা (যেমন "আগের বছরের তুলনায় +২০%")।

  • অনেক ব্যবসায় মৌসুম আছে (যেমন ঈদের আগে বিক্রি বেশি), তাই Q2-কে Q1-এর সাথে নয়, গত বছরের Q2-এর সাথে মেলান।
  • Q2 প্রতিবেদনে কখনো ৬ মাসের মোট EPS দেওয়া থাকে; ShareLens শুধু ওই তিন মাস আলাদা করে দেখায়।

শেষ ১২ মাসের EPS (TTM)

বার্ষিক প্রতিবেদন আসে বছরে একবার, তাই মাঝের সময়ে সেটা পুরোনো হয়ে যায়। TTM (Trailing Twelve Months) মানে সর্বশেষ চারটি প্রান্তিকের EPS যোগ করে পাওয়া এক বছরের EPS। এতে সবচেয়ে হালনাগাদ এক বছরের ছবি পাওয়া যায়।

উদাহরণ

শেষ চার প্রান্তিকের EPS: ১.১০, ১.৩০, ০.৯০, ১.৫০ টাকা। TTM EPS = ৪.৮০ টাকা।

Diluted EPS ও পুনর্বিবৃত EPS

কোম্পানি বোনাস বা রাইট শেয়ার দিলে শেয়ার সংখ্যা বাড়ে, তাই একই লাভ বেশি শেয়ারে ভাগ হয় আর EPS কমে। আগের বছরগুলোর সাথে ঠিকভাবে মেলাতে কোম্পানি আগের EPS-ও নতুন শেয়ার সংখ্যা দিয়ে আবার হিসাব করে দেখায় (Restated)। Diluted EPS হলো ভবিষ্যতে শেয়ারে রূপান্তরযোগ্য কিছু (যেমন রূপান্তরযোগ্য বন্ড) ধরে হিসাব করা EPS; সাধারণত মূল EPS-এর সমান বা একটু কম।

EPS বাড়ছে, নাকি লোকসান

  • আয় বাড়ছে: কয়েক বছর পরপর EPS আগের বছরের চেয়ে বেশি হলে ShareLens এই চিহ্ন দেখায়। ধারাবাহিক বৃদ্ধি ভালো লক্ষণ।
  • লোকসানে আছে: সর্বশেষ EPS ঋণাত্মক। সাময়িক নাকি কয়েক বছর ধরে, তা বার্ষিক টেবিলে দেখুন। টানা লোকসানে লভ্যাংশ বন্ধ হয় আর NAV কমতে থাকে।
  • কোনো বছরে এককালীন আয় (জমি বা সম্পদ বিক্রি) থাকলে EPS হঠাৎ বেড়ে যায়; সেটা পরের বছর আর থাকবে না।
সাবধান
  • এক প্রান্তিকের ভালো EPS দেখে সিদ্ধান্ত নয়; কয়েক বছরের ধারা দেখুন।

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. নিট মুনাফা ২০ কোটি, শেয়ার ৫ কোটি। EPS কত?
২. TTM EPS কী?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.