ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৪. কোম্পানি বোঝা

৪.৪ P/E অনুপাত

মাঝারি ২ মিনিট দাম আয়ের কত গুণ
এক কথায়: P/E বলে কোম্পানির প্রতি ১ টাকা বার্ষিক আয়ের জন্য বাজার এখন কত টাকা দিচ্ছে।

P/E কীভাবে পড়বেন

P/E = দাম ÷ শেয়ারপ্রতি বার্ষিক আয় (EPS)

উদাহরণ

দাম ৬০ টাকা, EPS ৫ টাকা: P/E = ১২। আয় একই থাকলে দামের সমান টাকা আয় হতে ১২ বছর লাগবে, এভাবেও ভাবা যায়।

আরেকটা কোম্পানির দাম ৩০ টাকা, EPS ১ টাকা: P/E = ৩০। দাম কম হলেও এটা আয়ের তুলনায় "দামি"।

  • শুধু দাম দেখে সস্তা-দামি বলা যায় না। ১০ টাকার শেয়ারও আয়ের তুলনায় দামি হতে পারে, ৫০০ টাকার শেয়ারও সস্তা।
  • বাজার বেশি P/E দেয় যেখানে আয় দ্রুত বাড়বে বলে আশা করে; কম P/E অনেক সময় ঝুঁকি বা আয় কমার আশঙ্কা বোঝায়।
  • লোকসানি কোম্পানির P/E হয় না ("–")।
  • ShareLens Screener-এ "P/E (শেষ ১২ মাস)" TTM EPS দিয়ে হিসাব করা; কোম্পানির পাতায় EPS চার্টের পাশে প্রতিটি সময়ের P/E-ও দেখা যায়।
  • একই খাতের কোম্পানিগুলোর মধ্যে তুলনা করুন। শেয়ারের তালিকায় খাত বেছে P/E কলামে চাপলে কম থেকে বেশি সাজানো যায়।

পুরো বাজার বা খাতের P/E

পুরো বাজার বা একটা খাতের P/E দুইভাবে হিসাব হয়, আর ShareLens দুটোই দেখায়: ভারযুক্ত (মোট বাজারমূল্য ÷ মোট আয়, বড় কোম্পানির প্রভাব বেশি) আর মধ্যমা (সব কোম্পানির P/E সাজালে মাঝেরটি)। বিস্তারিত পাঠ ৬.৬-এ।

সাবধান
  • এককালীন আয়ে EPS ফুলে গেলে P/E কৃত্রিমভাবে কম দেখায়।

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. দাম ১০০ টাকা, EPS ৮ টাকা। P/E কত?
২. শেয়ার A ১০ টাকা (P/E ৪০), শেয়ার B ২০০ টাকা (P/E ৯)। আয়ের তুলনায় কোনটা দামি?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.