ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৭. নিজের বিনিয়োগ

৭.১ Portfolio-র হিসাব

একদম শুরু ৩ মিনিট মূল্য, খরচ, বাস্তবায়িত ও অবাস্তবায়িত লাভ-ক্ষতি
এক কথায়: Portfolio মানে আপনার হাতে থাকা সব শেয়ারের খাতা: কত টাকায় কিনেছেন, এখন কত দাম, আর কত লাভ-ক্ষতি হলো।

বাজারমূল্য

বাজারমূল্য = পরিমাণ × সর্বশেষ দাম (বাজার খোলা থাকলে লাইভ, নাহলে শেষ সমাপনী)। বিক্রি করলে কমিশন কাটবে, তাই হাতে আসা টাকা একটু কম হবে।

খরচ ও গড় ক্রয়মূল্য

খরচ: হাতে থাকা শেয়ারগুলো কিনতে মোট যত টাকা লেগেছে, কমিশনসহ। গড় ক্রয়মূল্য = খরচ ÷ পরিমাণ।

উদাহরণ

১০০টা শেয়ার কিনলেন ৫০ টাকায়, কমিশন ২০ টাকা: খরচ ৫,০২০। পরে আরও ১০০টা ৪০ টাকায়, কমিশন ১৬: খরচ ৪,০১৬। মোট খরচ ৯,০৩৬, শেয়ার ২০০, গড় = ৪৫.১৮ টাকা।

এরপর ৫০টা বিক্রি করলে বিক্রি হওয়া শেয়ার গড় দামে বাদ যায়; বাকি ১৫০টার গড় ৪৫.১৮-ই থাকে। ১০% বোনাস পেলে খরচ একই, শেয়ার ১৬৫, গড় কমে ৪১.০৭।

  • একাধিক হাউজে একই শেয়ার থাকলে সব মিলিয়ে একটা গড়; সারিতে চাপলে প্রতিটি হাউজের আলাদা গড়। এই গড়ই অন্য পাতায় "আমার গড়" হিসেবে দেখায় (পাঠ ৯.১)।

অবাস্তবায়িত লাভ-ক্ষতি

বাজারমূল্য − খরচ। এখনো বিক্রি হয়নি, তাই কাগজে-কলমে; দাম বদলালে এটাও বদলায়। উপরের উদাহরণে দাম ৫০ হলে: ১০,০০০ − ৯,০৩৬ = +৯৬৪ টাকা (+১০.৬৭%)।

বাস্তবায়িত লাভ-ক্ষতি

যা বিক্রি করেছেন তা থেকে আসল লাভ বা ক্ষতি: বিক্রির টাকা (কমিশন বাদে) − ওই শেয়ারগুলোর গড় ক্রয়মূল্য। ৫০টা ৫২ টাকায় বেচলেন, কমিশন ১৩: পেলেন ২,৫৮৭; খরচ ৫০ × ৪৫.১৮ = ২,২৫৯; বাস্তবায়িত লাভ +৩২৮ টাকা।

আজকের পরিবর্তন

আজকের দামের পরিবর্তনে হাতে থাকা শেয়ারের মূল্য কত বদলাল, আগের দিনের সমাপনীর তুলনায়। আজ কেনা শেয়ারও আগের দিনের দাম থেকে ধরা হয়।

সমান-সমান দাম (Break-even)

কোন দামে বেচলে বিক্রির কমিশন কেটেও পুরো খরচ উঠে আসে। খরচ ÷ (শেয়ার × (১ − বিক্রির কমিশন %))।

উদাহরণ

খরচ ৯,০৩৬, শেয়ার ২০০, কমিশন ০.৪%: ৯,০৩৬ ÷ (২০০ × ০.৯৯৬) = ৪৫.৩৬ টাকা। গড় ৪৫.১৮ হলেও ৪৫.৩৬-এর নিচে বেচলে সামান্য ক্ষতি। কমিশন % হাউজের সেটিং থেকে নেওয়া হয়।

ShareLens-এ: Portfolio

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. খরচ ৬,০০০, শেয়ার ১২০। গড় ক্রয়মূল্য?
২. এখনো না বেচা শেয়ারের লাভ কোনটা?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.