ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৭. নিজের বিনিয়োগ

৭.৬ হিসাব রাখা: শুরুর শেয়ার, Statement, হাতে দেওয়া দাম

একদম শুরু ৬ মিনিট Portfolio-তে সঠিক তথ্য তোলা
এক কথায়: Portfolio-র সব হিসাব ঠিক হবে তখনই, যখন শুরুর শেয়ার আর পরের প্রতিটি লেনদেন সঠিকভাবে তোলা থাকবে।

শুরুর হোল্ডিং (Opening balance)

ShareLens-এ হিসাব শুরু করার দিনে হাতে যে শেয়ার আছে, সেগুলো গড় ক্রয়মূল্যসহ একবারে তুলুন। এরপরের কেনাবেচা, বোনাস ও লভ্যাংশ এর ওপর হিসাব হয়। হাউজের Portfolio Statement-এ সাধারণত কোড, পরিমাণ ও গড় দাম (Average cost) থাকে; সেই কলামগুলো কপি করে পেস্ট করা যায়। আগের বছরগুলোর বাস্তবায়িত লাভ-ক্ষতি জানা থাকলে একটা অঙ্ক হিসেবে দিন।

Statement ফাইল থেকে তোলা

  • হাউজের Statement-এর PDF, ছবি (মোবাইলে তোলা ছবিও), Excel বা CSV থেকে ShareLens নিজেই কোড, পরিমাণ ও গড় ক্রয়মূল্য পড়ে; সাথে হাউজের নাম, Client Code, BO ID, তারিখ আর আগের বাস্তবায়িত লাভ-ক্ষতি।
  • ফাইলটি আপনার ডিভাইসেই পড়া হয়; সার্ভারে পাঠানো বা রাখা হয় না।
  • প্রতিটি সারি দুইভাবে যাচাই হয়: পরিমাণ × গড় দাম = খরচ, আর পরিমাণ × Statement-এর দিনের সমাপনী দাম (ShareLens-এর তথ্য থেকে) = বাজারমূল্য। মিললে সবুজ ✓, আংশিক মিললে হলুদ ⚠ (দেখে নিন), না মিললে লাল (নিজে পূরণ করুন)। শেষে সব সারির খরচের যোগফল Statement-এর মোট খরচের সাথে মেলানো হয়। গড় দাম Statement-এ যেমন আছে হুবহু তেমন নেওয়া হয়।

Statement-এর প্রতিটি ঘরের মানে পাঠ ৩.৩-এ।

প্রতিদিনের কেনা-বেচা লেখা

  • "+ লেনদেন যোগ" (Portfolio পাতার ওপরে): কেনা, বেচা, বোনাস, নগদ লভ্যাংশ, IPO, রাইট, অন্য জায়গা থেকে আনা আর সরিয়ে নেওয়া। কমিশনের ঘর খালি রাখলে Account-এর কমিশন % দিয়ে নিজে হিসাব হয়। ঘরটা পুরো পর্দা জুড়ে খোলে: বাঁয়ে লেনদেনের ঘর, ডানে বাছা Account-এর সর্বশেষ Portfolio (শেয়ার, গড়, দাম, খরচ, মূল্য, লাভ-ক্ষতি)। ডানের কোনো সারি চাপলে সেই শেয়ার বাঁয়ে বসে। "সংরক্ষণ ও আরেকটা" চাপলে লেখা হয়ে ঘর খোলা থাকে, ডানের Portfolio সাথে সাথে বদলায়: একসাথে কয়েকটা লেনদেন লেখার জন্য।
  • দ্রুত বোতাম: Holdings-এর প্রতিটি সারিতে "+ কেনা" আর "− বেচা"; কোম্পানির পাতায় "+ কিনেছি / − বেচেছি"; High/Low Target-এ গড়ের ঘর চাপলে প্রতিটি Account-এর পাশে "কেনা লিখুন / বেচা লিখুন"। কোড, Account আর আজকের দাম আগে থেকেই বসানো থাকে।
  • বেচার সময়: "এই Account-এ এখন আছে" আর "সব" বোতাম (সব শেয়ার একবারে)। হাতে যত আছে তার বেশি লিখলে সাবধান করে। নিচে দেখায় হাতে কত টাকা আসবে আর আনুমানিক লাভ-ক্ষতি = বেচার টাকা − কমিশন − Account-এর গড় × শেয়ার।
  • লভ্যাংশ বা বোনাসের রেকর্ড ডেট পেরোলে ShareLens নিজেই প্রস্তাব দেয়; এক চাপে খাতায় ওঠে।

Statement দিয়ে মিলিয়ে নেওয়া

রোজ প্রতিটি লেনদেন না লিখে মাঝে মাঝে হাউজের নতুন Portfolio Statement দিন ("Statement দিয়ে মেলান" বোতাম)। ShareLens Statement-এর তারিখ পর্যন্ত খাতার হিসাবের সাথে প্রতিটি শেয়ার মেলায়, আর পার্থক্য থেকে প্রস্তাব বানায়:

  • শেয়ার বেড়েছে: রেকর্ড ডেট পেরোনো বোনাস খাতায় না থাকলে আগে "বোনাস"; বাকিটা "কেনা"।
  • নতুন শেয়ার: "কেনা"।
  • শেয়ার কমেছে বা Statement-এ নেই: "বেচা"। Statement-এ বেচার দাম থাকে না, তাই সেদিনের সমাপনী দাম বসানো থাকে; আসল দাম দিয়ে বদলে নিন। Statement-এর মোট খরচ না মিললে, যে শেয়ার একেবারে নেই তার "বেচা"-য় টিক থাকে না (সারি বাদ পড়ে থাকতে পারে)।
  • মিলেছে: কিছু লেখা হয় না। শেয়ার মিলে খরচ সামান্য আলাদা হলে শুধু জানানো হয় (কমিশনের হিসাবের পার্থক্য)।
কেনার দামের হিসাব

দাম = Statement-এর মোট খরচের বৃদ্ধি ÷ (বাড়তি শেয়ার × (১ + কমিশন %))
কমিশন = খরচের বৃদ্ধি − শেয়ার × দাম

উদাহরণ

খাতায় ACI ৫০০টি, খরচ ১,৫০,০০০ টাকা। নতুন Statement-এ ৬০০টি, খরচ ১,৯০,৮০০ টাকা। বাড়তি ১০০টি, খরচ বেড়েছে ৪০,৮০০; কমিশন ০.৪০% ধরলে দাম = ৪০,৮০০ ÷ (১০০ × ১.০০৪) = ৪০৬.৩৭ টাকা, কমিশন ১৬৩ টাকা। প্রস্তাব: "কেনা ১০০টি @ ৪০৬.৩৭"।

  • প্রতিটি প্রস্তাবের পরিমাণ আর দাম বদলানো যায়, টিক তুলে বাদ দেওয়া যায়। "খাতায় লিখুন" চাপলে টিক দেওয়াগুলো একসাথে Statement-এর তারিখে ওঠে; একটাতেও ভুল থাকলে কোনোটাই লেখা হয় না।
  • Statement-এর তারিখের পরে খাতায় লেনদেন থাকলে সাবধান করা হয়; সেগুলো মেলানোয় ধরা হয় না।
  • প্রথমবার কোনো Account-এ শেয়ার তুলতে "শুরুর হোল্ডিং" ব্যবহার করুন; মেলানো পরের বারগুলোর জন্য।
  • আসল দামে আর আসল তারিখে হিসাব রাখতে চাইলে প্রতিটি লেনদেন আলাদা লেখাই সবচেয়ে নির্ভুল; মেলানো তখন ভুল বা বাদ পড়া ধরার কাজে লাগে।

তালিকার বাইরের শেয়ার ও হাতে দেওয়া দাম

কিছু শেয়ার Statement-এ থাকে, কিন্তু DSE-র দৈনিক দামের তালিকায় আসে না: লেনদেন স্থগিত, তালিকাচ্যুত বা OTC-তে সরানো কোম্পানি। ShareLens এগুলোর দাম নিজে পায় না।

  • Statement থেকে তুললে Statement-এর সমাপনী দামটাই বসে যায়; নিজেও দিতে বা বদলাতে পারেন (Holdings-এ দামের পাশে )।
  • দাম না দিলে মূল্য খরচের সমান ধরা হয়, তাই লাভ-ক্ষতি শূন্য দেখায়।
  • DSE-র পুরো তালিকায় থাকা কোড হলে (OTC, বন্ড) শেষ জানা দাম নিজেই আসে (পাঠ ২.৮)।
মনে রাখুন
  • প্রতিবার কেনা-বেচার পর হাউজের কনফার্মেশন দেখে সাথে সাথে তুলে রাখুন; মাসে একবার Statement-এর সাথে মিলিয়ে নিন।

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. Statement ফাইল কি সার্ভারে পাঠানো হয়?
২. OTC-তে সরানো শেয়ারের দাম না দিলে ShareLens মূল্য কত ধরে?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.